বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিষিদ্ধ আওয়ামী লীগ
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১ হাজার ৭৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।